Skip to main content

Posts

Showing posts from April, 2024

এক্সিস্টেনশাল ক্রাইসিস। সাই-ফাই থ্রিলার মিস্ট্রি। গল্প ০৩

  #গল্প_০৩  গল্পের নাম: Existential Crisis  জনরা:সাই ফাই, মিস্ট্রি  প্লট : মানুষ তার অস্তিত্ব রক্ষায় বসবাস করে মহাকাশে। কোনো বসবাস উপযোগী গ্রহ পাওয়া যাচ্ছে না।এদিকে স্পেস স্টেশনের অক্সিজেনও শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় একজন মাত্র বিজ্ঞানী আছেন যিনি মানব জাতিকে বাঁচানোর সম্ভাব্য উপায় জানেন।সেও নিখোঁজ। একজন ডিটেক্টিভকে যেভাবেই হোক সেই বিজ্ঞানীকে খোঁজে বের করতে হবে।                Existential Crisis সাল ২১৯৬। প্রায় ১০০ বছর হতে চলল দৈত্যাকৃতির স্পেসস্টেশন গুলোতে  মানুষ বাস করছে।পৃথিবী এখন অনুর্বর।মাটিতে আর ফসল হয়না বললেই চলে।সূর্যও যেন প্রচন্ড রেগে আছে,তাপের তীব্রতা দিন দিন বেড়েই যাচ্ছে।পৃথিবী হয়ে যাচ্ছে বসবাসের অনুপযোগী।  কিছু মানুষ তবুও পৃথিবিতেই থেকে যায়।  এখন মানব সভ্যতায় আলাদা কোনো দেশ নেই। দুইটা গ্রুপ আছে মানবজাতির। আর্থ মেন,যারা পৃথিবিতে থাকে, আর স্পেস মেন যারা বিভিন্ন স্পেসস্টেশনে থাকে। সবগুলো স্পেসস্টেশন নিয়ন্ত্রণ করে ‘স্পেস জেড’ নামের সবচেয়ে বড় স্টেশনটা। মহাকাশের শূন্যতায় অসহায়ের মত ভেসে থাকা স্পেস জেডে ২ টি স...

রি:পার্ট ০১:মার্ডার অন দি শিপ।পর্ব ০১।গল্প ০২

   গল্পের নাম : Ri part 1: Murder on the ship (#পর্ব_০১) জনরা: রহস্য, থ্রিলার "তো গুলি করে হত্যা করা হয়েছে।লোকটার পরিচয় জানা গেছে?” “ না।লোকটা একা ছিলো কেউ চিনে না তাকে” WAVEs A11 জাহাজের ছোট্ট একটা কেবিনে দাঁড়িয়ে ওসি সাহেব আর এই জাহাজের ক্যাপ্টেন মোফাজ্জল হক কথা বলছে।ছোট্ট কেবিনটাতে আরো ৩জন আছে।সাব ইন্সপেক্টর,একজন কন্সটেবল আর চতুর্থ ব্যাক্তিটি আলোচনার কেন্দ্রবিন্দু। দুইতলাবিশিষ্ট এই জাহাজের নিচতলায় সব কেবিন গুলো পাড় হয়ে একটা সিড়ি পাওয়া যায়। সিড়ি বেয়ে নেমে সোজা সরু করিডোর দিয়ে শেষের দিকে গেলে এই ছোট্ট স্টোররুমের মত কেবিন। কেবিনে ঢুকে ডানদিকের ফাকা জায়গাটায় একটা চাদর বিছানো। তার উপর একটা মৃতদেহ! হাত পা ছড়ানো, মুখে দাড়ি।কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে সবচেয়ে বেমানান বিষয়টা হবে-বৃদ্ধের বাম চোখের জায়গায় গর্তটা।গুলির বেগ চোখ ও মস্তিষ্ককে ঝাঝড়া করে দিয়ে বেরিয়ে গেছে।ফ্লোরে মগজ আর রক্তের ছিটকে থাকা অংশ দেখেই এটা আন্দাজ করা যায়। ওসি সাহেব রুমটা ভালোভাবে পর্যবেক্ষন করছে। কিছু একটা খুজছে সে। পাওয়া গেলনা।পাজলের সবচেয়ে গুরত্বপূর্ণ টুকরোটাই মিসিং!ওয়েপন অব দি মার্ডার! “ লাশ প্রথম কে খুজে পেয়ে...